শেরপুর নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। সোমবার জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে আরও ছিলেন— জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ভুটান দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তাঁরা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।





Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 183
Views Yesterday : 191
Views Last 7 days : 1490
Views Last 30 days : 7609
Views This Month : 574
Views This Year : 22457
Total views : 812572
Who's Online : 1