শেরপুর নিউজ ডেস্ক: চীনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝু প্রদেশে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
দীর্ঘ ৩ বছর ধরে দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশে নির্মিত এই সেতুর কাজ চলেছে। সেতুটির দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার এবং প্রস্থ ১ হাজার ৪২০ মিটার। নদী থেকে অন্তত ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এ কাঠামোটি ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা পেয়েছে।
ৃ
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেকই এই প্রদেশে অবস্থিত। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মূল স্প্যান ১ হাজার ৪২০ মিটার, যা এটিকে পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতুতে পরিণত করেছে।
এদিকে, চীনের পার্বত্য এলাকায় উজ্জ্বল নীলচে বর্ণের বিশাল এ সেতুটি ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তুলেছে।



Users Today : 106
Users Yesterday : 133
Users Last 7 days : 928
Users Last 30 days : 4981
Users This Month : 368
Users This Year : 13855
Total Users : 535175
Views Today : 191
Views Yesterday : 191
Views Last 7 days : 1498
Views Last 30 days : 7617
Views This Month : 582
Views This Year : 22465
Total views : 812580
Who's Online : 0