১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুরে হাসান-সুরভি দম্পতির ঘরে এক সাথে তিন সন্তানের জন্ম

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের চান্দাইকোনা বাগানবাড়ি গ্রামের প্রবাসী তানভির হাসান ও তার স্ত্রী সুরভি দম্পতির ঘরে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। তিন সন্তানের জন্ম একসাথে হওয়ায় পরিবারে বইছে আনন্দের ঢেউ।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেরপুর শহরের স্থানীয় এক ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় দুই মেয়ে ও এক ছেলে সন্তান। তানভির-সুরভি দম্পতি তাদের নবজাতকদের নাম রেখেছেন মিম, ঝিম ও তামিম।

ক্লিনিকের পরিচালক শাহীন আলম জানান, তিন সন্তানের জন্ম আমাদের হাসপাতালের জন্যও একটি বিশেষ মুহূর্ত। অত্যন্ত দক্ষতা ও যত্নের সঙ্গে আমাদের চিকিৎসক দল এই অপারেশন সম্পন্ন করেছেন। মা ও বাচ্চারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা গর্বিত যে এমন একটি সুখবরের অংশ হতে পেরেছি।

গাইনি চিকিৎসক ডা. নুরুন্নাহার পারভিন নাইস বলেন, একসঙ্গে তিন সন্তান প্রসব একটি চ্যালেঞ্জিং ও সংবেদনশীল প্রক্রিয়া। তবে সফলভাবে তা সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। নবজাতকদের ও মায়ের পরবর্তী যত্ন-আত্তিতে আমরা নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখছি। একে আশীর্বাদ হিসেবেই দেখছে পরিবারটি। দীর্ঘ প্রবাস জীবনের পর এমন এক আনন্দঘন মুহূর্ত তাদের পরিবারে অনাবিল খুশির বন্যা বইয়ে দিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে হাসান-সুরভি দম্পতির ঘরে এক সাথে তিন সন্তানের জন্ম

Update Time : ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫