Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা করা হয় মাওলানা আলহাজ কে. এম. সুলতান মাহমুদকে। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল বাকী ও মাওলানা ওমর ফারুক।

 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি খোরশেদ আলম এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাওলানা শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি হাবিবুল্লাহ মাসুম এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান সুমন।

 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মাওলানা আরিফুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ শাফী, প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি।

কমিটি ঘোষণার বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা সভাপতি মুফতি আঃ সবুর, সাধারণ সম্পাদক মুফতি ফজলুল করিম রাজু, জেলা সহ-সভাপতি মুফতি আতাউল্লাহ নিজামী এবং বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি।

সভায় নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। দেশ, জাতি ও মানবতার কল্যাণ এবং ইসলামের হেফাজতের মহান উদ্দেশ্যে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us