০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ধুনটে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে নিজের ঘর থেকে চম্পা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চম্পা খাতুন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আল-আমিনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে চম্পা খাতুনের প্রায় ১৫ বছর আগে ধুনট উপজেলার রামপুরা মধ্যপাড়ার আল-আমিনের সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তানের জন্ম হয়। প্রায় ৭ বছর আগে চম্পা খাতুনের স্বামী আল-আমিন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে শশুর বাড়িতে বসবাস করতো চম্পা খাতুন। স্বামীর স্থাবর-অস্থাবর সম্পদ নিয়ে শশুর বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ রয়েছে। অন্যান্য দিনের মত গত রোববার রাতে চম্পা খাতুন নিজের ঘরে একাই ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় সোমবার সকালে চম্পা তার ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে চম্পা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চম্পার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে চম্পার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৬:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫