০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর নানা অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরিতলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সরকারি বরাদ্দ অনুযায়ী কাজ না করা, শিক্ষার্থীদের মারপিটুসহ অসদাচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকার ৬১ জন ব্যক্তি শেরপুর উপজেলা শিক্ষা অফিসার বরাবরে গত ১১ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার বরিতলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান খাতুন বিদ্যালয়ে প্রায়ই দেরীতে আসেন এবং টিফিনের পরপরই বিদ্যালয় থেকে চলে যান। তিনি সরকারি বরাদ্দ অনুযায়ী কাজ না করে নিজের খেয়ালখুশিমত বিদ্যালয় পরিচালনা করেন। তাছাড়া ইতোপূর্বে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে আহত করেছিলেন। তার কারণে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই তাকে অন্যত্র বদলীর আবেদনও করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক নূরজাহান খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে আমি শুনিনি। এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আক্তারের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

তবে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মোমিনুল ইসলাম জানান, অভিযোগের কপিটি আমি হাতে পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর নানা অভিযোগ

Update Time : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫