০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শেরপুরে সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে সিঁধ কেটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা ৫টি গরু নেই। এ সময় গোয়ালঘরের জানালার নিচে সিঁধ কাটা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চোরেরা সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে গরুগুলো নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গরু উদ্ধারে ও চোরদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

Update Time : ০৬:০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫