Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

স্মার্ট চশমায় নতুন যে চমক নিয়ে এলো জাকারবার্গের মেটা

শেরপুর নিউজ ডেস্ক: প্রথমবারের মতো বিল্ট-ইন ডিসপ্লেসমৃদ্ধ স্মার্টগ্লাস বাজারে আনলো মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। বুধবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার সদরদপ্তরে আয়োজিত বার্ষিক ডেভেলপার সম্মেলন কানেক্ট-এ নতুন এই গ্যাজেট উন্মোচন করেন জাকারবার্গ নিজেই।

দর্শকদের করতালির মধ্যে জাকারবার্গ জানিয়ে দেন, ‘মেটা রে-ব্যান ডিসপ্লে’ নামের এই এআই-সক্ষম স্মার্টগ্লাস নতুন যুগের প্রযুক্তির দুয়ার খুলে দেবে। চশমাটির ডানদিকের লেন্সে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যেখানে নোটিফিকেশনসহ বিভিন্ন বেসিক কাজ করা যাবে। ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ রিস্টব্যান্ড, যেটি হাতের ইশারা বুঝে নির্দেশনায় রূপান্তর করতে সক্ষম। টেক্সট মেসেজ পড়া বা কল রিসিভের মতো কাজও করা যাবে সহজেই।

গ্যাজেটটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার থেকে এবং আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

মেটা প্রধান জাকারবার্গ বলেন, “স্মার্টগ্লাসই হচ্ছে ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স অর্জনের সবচেয়ে উপযুক্ত মাধ্যম। এটি ব্যবহারকারীদের আরও স্মার্ট করে তুলবে, যোগাযোগ উন্নত করবে এবং স্মৃতিশক্তি ও অনুভূতি বাড়াতেও সহায়তা করবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us