১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন : বিচারপতি শাহীন

শেরপুর নিউজ ডেস্ক:
হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম শাহীন বলেন বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতি একটি ঐতিহ্যবাহী বার সমিতি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন। এজন্য বিচার বিভাগকে স্বাধীন বিচার বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বর্তমানের প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য স্বতন্ত্র ও স্বাধীন সচিবালয় স্থাপনের উদ্যোগ গ্রহনসহ বেশ কিছু সংস্কারের ব্যবস্থা করেছে।

রুল অফ ল প্রতিষ্ঠা হলে বিচার প্রার্থীরা সুফল পাবে। তিনি বলেন দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচার হয়ে যাওয়া ওই টাকা ফেরত এনে দেশকে বিনির্মান করতে হবে। এজন্য দেশের প্রত্যেক নাগরিককে সচেতন করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আইন পেশায় ভালো আইনজীবী হতে হলে আইনজীবীদেরকে আইনের উপর পড়শুনা করতে হবে। বিচার বিভাগের মর্যদা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

হাইকোর্টের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীনের বগুড়া বারে শুভগমন উপলক্ষে বগুড়া জেলা এ্যাডভোকটস্ বার সমিতির উদোগে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার সমিতির গওহর আলী ভবনে সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারের সিনিয়র সদস্য সাবেক এমপি একেএম হাফিজুর রহমান, সাবেক মেয়র একেএম মাহবুবর রহমান, বারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বার কাউন্সিলের সদস্য জিপি মো. শফিকুল ইসলাম টুকু, গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী খান, একেএম সাইফুল ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপি মো. আব্দুল বাছেদ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন : বিচারপতি শাহীন

Update Time : ০৭:১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫