১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ধুনটে প্রেমিকাকে ধষর্ণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজলুল হক (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই উপজেলার এক নারী (৩৩) ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মুঠোফোনে ফজলুল হকের সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয় ফজলুল হক। এরপর ফজলুল হকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১ আগস্ট প্রেমিকা জর্ডান থেকে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করে।

এ অবস্থায় বিয়ের কথা বলে ফজলুল হক বিদেশ ফেরত প্রেমিকার সঙ্গে বিভিন্ন স্থানে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। তারই ধারাবাহিকতায় ফজলুল হক রোববার রাতে প্রেমিকাকে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফজলুল হক। এ সময় ফজলুলকে বিয়ের জন্য চাপ দেয় প্রেমিকা। কিন্ত ফজলুল বিয়েতে রাজি না হয়ে কৌশলে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রেমিকা তার প্রেমিক ফজলুল হককে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সোমবার দুপুরে ওই নারী বাদি হয়ে প্রেমিক ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিদেশ ফেরত এক নারীর ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি ফজলুল হককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে প্রেমিকাকে ধষর্ণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

Update Time : ০৬:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫