১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকান্ডের রহস্য উন্মোচিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। এ হত্যার ঘটনায় সুমন সরকার (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বাগড়া কলোনি এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা পুলিশ সূত্র জানায়, সুমন ও তার দুই সহযোগী মিলে মাদক কেনার টাকার জন্য ছিনতাইয়ের পরিকল্পনা করে। নিহত আবু বক্কর তাদের বন্ধু হওয়ায় তার ব্যাটারি চালিত অটোরিকশা মাঝে মাঝে রিজার্ভ নিত। এরই সুবাধে তারা আগে থেকেই জানতো সম্প্রতি আবু বক্কর রিকশার নতুন ব্যাটারি কিনেছে। পরিকল্পনা অনুযায়ী গত ১লা সেপ্টেম্বর সকালে তারা ধুনটমোড় থেকে অটোরিকশা ভাড়া করে শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।

পরবর্তিতে মির্জাপুর থেকে চার বোতল বাংলা মদ কিনে এক বোতলে ঘুমের ওষুধ মেশায়। বিকেলে বথুয়াবাড়ি ব্রিজের পাশের বালুচরে বসে সবাই একসাথে বাংলা মদ পান করে। ঘুমের ওষুধ মেশানো মদ আবু বক্করকে পান করায় তারা। এতে আবু বক্কর অচেতন হয়ে পড়লে ওই দিন রাত ১০টার দিকে সুমনসহ তিনজন মিলে বাগড়া এলাকায় পুকুর পাড়ে এনে তাকে গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ভোরে অটোরিকশা চালিয়ে চান্দাইকোনার দিকে যাওয়ার সময় ঘোগা বটতলা পৌঁছলে অটোরিকশা চার্জ শেষ হয়ে যায়। এরপর অটো রিক্সাটি ফেলে রেখে ব্যাটারি ও চাকা খুলে নেয়। পরে চাকা বিক্রি করলেও নতুন ব্যাটারি ধুনটে বিক্রি করতে গেলে দোকানদার কাগজপত্র চাইলে কাগজপত্র নিয়ে আসার কথা বলে ব্যাটারি ফেলে তারা পালিয়ে যায়।

গত ৯ সেপ্টেম্বর বাগড়া পুকুর থেকে লাশ উদ্ধারের পর শেরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন ও এসআই বিকাশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে ও সুমনকে গ্রেফতার করা হয়।

এই মামলায় অন্য দুইজনকে ধরতে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, হত্যা মামলার আসামি সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকান্ডের রহস্য উন্মোচিত

Update Time : ০৬:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫