১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শাজাহানপুরে সাংবাদিক সবুজের একমাত্র মেয়ে জামাই রাজুর ইন্তেকাল

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের একমাত্র মেয়ে জামাই রাকিবুল কবির রাজু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে শ্বশুরবাড়ি দক্ষিণ বেজোড়ায় আসেন রাজু। খাওয়া-দাওয়া শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে শয়নকক্ষে অবস্থানকালে হঠাৎ বমি শুরু করেন এবং মুহূর্তেই জ্ঞান হারান।

পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় তার মরদেহ দক্ষিণ বেজোড়াস্থ শ্বশুরবাড়ি পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টায় স্থানীয় বেজোড়া দক্ষিণ পাড়া মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার পৈত্রিক নিবাস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খন্দকার তলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে সাংবাদিক সবুজের একমাত্র মেয়ে জামাই রাজুর ইন্তেকাল

Update Time : ০৬:৩২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫