০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। এতে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

চূড়ান্ত পর্বে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধনকুন্ড শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। এরমধ্যে ধনকুন্ড শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। বির্তকের বিষয় ছিল ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’।

বিচারকের দায়িত্ব পালন করেন-সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, বিরাকৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখার আলম, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ও উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।

বির্তক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া দুর্নীতি দমন কমিশনের উপ সহকারি পরিচালক রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী, সদস্য আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী. মৌসুমী তাম্বুলী ও রামকৃষ্ণ মোহন্ত, শিক্ষক নুরনবী হাসান, সাংবাদিক ওমর ফারুক। এরপর অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৭:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫