০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শেরপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাড়ীদহ ইউনিয়নের হাজীপুর এলাকার মোঃ মাহমুদুল হাসানের ছেলে তানজিমুল ইসলাম শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে অভিযোগ করা হয়, ৯ সেপ্টেম্বর রবিবার ভোরে তানজিমুল ইসলামের বাবার লিজ ভুক্ত সম্পত্তিতে নির্মিত ইটের পাকা দেয়াল ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে । ভাঙচুরকারীদের বাধা দিলে তানজিমুল ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এঘটনায় ৬ জনকে নাম উল্লেখ করে শেরপুর থানায় জিডি করে। তারা হলেন কুসুম্বী ইউনিয়নের বাগড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মাইনুল হাসান , সাইফুল ইসলামের ছেলে ইমতিয়াজ আহমেদ , নুরুল ঠিকাদারের ছেলে মনির উদ্দিন, জয়নাল প্রামানিকের ছেলে মোঃ আব্দুল মান্নান, মৃত রিয়াজ প্রামানিকের ছেলে হোসেন প্রামানিক এবং আব্দুল জলিলের ছেলে আব্দুল কালাম আজাদ।
এ ঘটনায় শেরপুর থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার বিষয়ে জিডি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০৭:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫