০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

লাইফ সাপোর্টে সংগীত শিল্পী ফরিদা পারভীন

শেরপুর নিউজ ডেস্ক:

বিশিষ্ট লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সার্বিকভাবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়।

ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছে। গত দুই দিনের তুলনায় আজকের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।’
তিনি আরো বলেন, ‘ফুসফুস ও কিডনির নানা সমস্যার সঙ্গে লড়াই করছে ফরিদা পারভীন।

গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি রেখে তাকে চিকিৎসা করানো হয়েছে।’ দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হয় তাঁকে। ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু ডায়ালিসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাঁকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে, সংক্রমণ বেড়েছে এবং তাঁর জ্ঞান কমে গেছে। এ ছাড়া কিডনি জটিলতাও রয়েছে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারায় তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লাইফ সাপোর্টে সংগীত শিল্পী ফরিদা পারভীন

Update Time : ০৬:৪৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫