Bogura Sherpur Online News Paper

রাজনীতি

ডাকসু নির্বাচনে জয়ের পথে ভিপি পদে ছাত্র শিবিরের সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ

 

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম এবং জিএস পদে এসএম ফরহাদ জয়ের পথে রয়েছেন। বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ৬টি ভোটকেন্দ্রের ১৩টি হলের ফল ঘোষণা করা হয়েছে।

কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে শামসুন্নাহার হল, শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত জগন্নাথ হল, সলিমুল্লাহ হল ও জহুরুল হক হল, টিএসসি কেন্দ্রে অনুষ্ঠিত রোকেয়া হল, সিনেট ভবন কেন্দ্রে বিজয় একাত্তর হল, মুহসিন হল ও স্যার এ এফ রহমান হল এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীমউদ্দীন হল ঘোষিত ফলাফলে এই চিত্র পাওয়া যাচ্ছে।

শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১০ হাজার ৬৪ ভোট। অন্যদিকে, ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৩৫০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট।

জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৩২৩ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৩ হাজার ৮৮১ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১ হাজার ২৮৯ ভোট পেয়েছেন।

মঙ্গলবার দিনভর ভোট গ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us