১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শেরপুরে চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে কিশোর আটক

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুরে চুরি ও হত্যার চেষ্টার অভিযোগে কাউছার (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আল আমিনের ছেলে। রোববার সকাল ১১ টায় চকখাগা গ্রামবাসী তাকে পুলিয়ে সোপর্দ করে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আবেদ আলীর ছেলে আমিনুর দীর্ঘদিন ধরে মুদির দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত শনিবার বেচা-কেনা শেষে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পরে। রাত ১ টার দিকে দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে কিশোর কাউছার। এ সময় আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কিশোরকে জাপটে ধরে এবং চিনতে পারে। পরে নিজেকে বাঁচাতে তার আপন মামা আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাউছার পালিয়ে যায়। আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আমিনুর কে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরদিন সকালে কাউছারকে এলাকাবাসী আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই কিশোরকে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, এই ঘটনার প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল ও মিনিট কার্ডসহ কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউছার কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে কিশোর আটক

Update Time : ০৭:৩১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫