০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শেরপুরে থানা থেকে পালানো আসামি ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার একটি বাজার এলাকা থেৃকে তাঁকে আটক করা হয়। পরে আবার তাঁকে শেরপুর থানার হেফাজতে আনা হয়েছে।

আসামির নাম রাব্বি মিয়া (২৭)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রাব্বি মিয়াকে শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করে সকাল সাড়ে ছয়টার দিকে শেরপুর থানায় আনা হয়। তাঁকে রাখা হয় থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে। সকাল সাতটার দিকে বাথরুমে যাওয়ার কথা বললে কনস্টেবল রাশেদুল ইসলাম তাঁকে বাইরে নিয়ে যান। এ সময় রাব্বি আচমকা ধাক্কা দিয়ে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়ার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বির বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে থানা থেকে পালানো আসামি ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার

Update Time : ০৫:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫