শেরপুর নিউজ ডেস্ক:
অনেক দিন ধরেই গুঞ্জন, রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা চুটিয়ে প্রেম করছেন। তাদের দুজনের প্রেমের সম্পর্ক দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। তবে পরোক্ষভাবে প্রেমের কথা স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবেই কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।
এবার আলোচনায় এ দুই দক্ষিণী তারকার কথিত বাগদান।
যদিও রাশমিকা বা বিজয় এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
সম্প্রতি দুবাই বিমানবন্দরে রাশমিকার আঙুলে দেখা গেছে নতুন এক আংটি। আর তাতেই আবার জোরালো হলো তাঁর সঙ্গে বিজয় দেবরকোন্ডার প্রেমের গুঞ্জন। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে।
দুজনকে সম্প্রতি দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে। ভারতের স্বাধীনতা দিবস প্যারেডে তাঁরা ছিলেন গ্র্যান্ড মার্শাল। পতাকা হাতে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রাশমিকা ও বিজয়কে একসঙ্গে দেখা গেছে ‘গীতা গোবিন্দাম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়।
শোনা যাচ্ছে, নতুন একটি দক্ষিণী সিনেমায় আবারও জুটি হবেন তারা।
সূত্র : টাইমস নাউ




Users Today : 98
Users Yesterday : 133
Users Last 7 days : 920
Users Last 30 days : 4973
Users This Month : 360
Users This Year : 13847
Total Users : 535167
Views Today : 164
Views Yesterday : 191
Views Last 7 days : 1471
Views Last 30 days : 7590
Views This Month : 555
Views This Year : 22438
Total views : 812553
Who's Online : 0