০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বগুড়ায় ৪২ কোটি টাকা সাপের বিষ উদ্ধার, ২ জন গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ সদস্য গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তোর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডল পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা সাপের বিষ নিজ হেফাজতে রেখে তা বিক্রির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠনঠনিয়া, মন্ডলপাড়ায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে এস এম এ ফেরদৌস ও মো. রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টনের মধ্যে ৫টি কাঁচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি ফ্রান্সের তৈরি লেখা আছে। যার আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হতে সংগ্রহ করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় ৪২ কোটি টাকা সাপের বিষ উদ্ধার, ২ জন গ্রেপ্তার

Update Time : ০৭:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫