০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেরপুরে মেরামত কর্মীদের সঞ্চয়ী চেক বিতরণ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির ৩ বছরের মেয়াদ শেষ হওয়ায় সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জন কর্মীর প্রত্যেককে ১ লাখ ৮০ হাজার টাকা করে মোট ৭৫ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক হাতে পেয়ে অনেক কর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এই অর্থ আমাদের জীবনে বড় সহায়তা হবে। আমরা ভবিষ্যতেও এমন কর্মসূচীতে যুক্ত হয়ে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৗশলী আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মেরামত কর্মীদের সঞ্চয়ী চেক বিতরণ

Update Time : ০৬:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫