শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রবীণ নেতা আব্দুস ছাত্তার সাদেক হাজী (৭৫) শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
তার মৃত্যুতে দক্ষিন বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























