শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে গোয়াল ঘরে থাকা আটটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডাঙ্গী গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে কৃষক আফসার হাজী প্রতিদিনের মতো রাতে গরু গোয়ালে রেখে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে এসে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীররাতে গোয়ালের ভেতরে হঠাৎ গরুর ছোটাছুটির শব্দ শুনে তার ছোট ভাইয়ের স্ত্রী নুপুর বাইরে এসে আগুন লেগেছে দেখতে পান।
এ সময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় কোনো গরু ও ছাগল বের করতে না পারায় গোয়ালঘরের ভেতরে থাকা ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা যায়।
প্রতিবেশি আলমগীর হোসেন জানান, গোয়ালের ভেতরে খড়কুটোসহ দাহ্য জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক আফসার হাজী বলেন, আমরা কৃষক মানুষ। আমাদের সম্বল ছিল এই গরু-ছাগল। যার সবগুলো আগুনে পুড়ে মারা গেছে। এই অগ্নিকান্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি সম্পূর্ণ নি:স্ব ।




Users Today : 79
Users Yesterday : 133
Users Last 7 days : 901
Users Last 30 days : 4954
Users This Month : 341
Users This Year : 13828
Total Users : 535148
Views Today : 138
Views Yesterday : 191
Views Last 7 days : 1445
Views Last 30 days : 7564
Views This Month : 529
Views This Year : 22412
Total views : 812527
Who's Online : 0