০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কাঠবাদামের রয়েছে নানা উপকারিতা

শেরপুর নিউজ ডেস্কঃ

কাঠবাদাম খাওয়ার রয়েছে নানা উপকারিতা। গবেষণা বলছে, নিয়মিত নির্দিষ্ট পরিমাণ কাঠবাদাম খেলে কমতে পারে একাধিক রোগের ঝুঁকি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিরিক্ত খাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

শরীরে ফ্রি র‌্যাডিক্যাল ও অ্যান্টি-অক্সিড্যান্টের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

কিন্তু এই ভারসাম্য নষ্ট হলে শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে, যাকে বলে ‘অক্সিডেটিভ স্ট্রেস’। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান বা মদ্যপানের মতো কারণে এ সমস্যা আরো বেড়ে যেতে পারে। এর মোকাবেলায় সবজি, সাইট্রাস জাতীয় ফল ও বাদামের মতো খাবার কার্যকর ভূমিকা রাখে।
সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্ট’-এ প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, প্রতিদিন কাঠবাদাম খেলে অক্সিডেটিভ স্ট্রেস অনেকটাই কমতে পারে এবং দীর্ঘায়ুও সম্ভব।

গবেষণাটি পরিচালনা করেছেন ইরানের তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস-এর একদল গবেষক। তারা আটটি ভিন্ন পর্যবেক্ষণ থেকে মোট ৪২৪ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করেছেন।
অংশগ্রহণকারীরা ৪ থেকে ২৪ সপ্তাহ ধরে প্রতিদিন ৫ গ্রাম থেকে ১৬৪ গ্রাম পর্যন্ত কাঠবাদাম খেয়েছেন। দেখা গিয়েছে, যারা প্রতিদিন অন্তত ৬০ গ্রাম (প্রায় ২২টি বাদাম) খেয়েছেন, তাদের শরীরে কোষের ক্ষতিকর রাসায়নিকের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

পাশাপাশি দেহে অ্যান্টি-অক্সিড্যান্টের কার্যকারিতা বেড়েছে এবং ইউরিক অ্যাসিড-এর মাত্রাও হ্রাস পেয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়।
তবে গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, যাদের হার্টের অসুখ বা কোলেস্টেরল সমস্যা রয়েছে, তাদের অতিরিক্ত কাঠবাদাম খাওয়া উচিত নয়। আবার একসঙ্গে বেশি বাদাম খাওয়ার বদলে স্যালাড বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়েও কাঠবাদাম খাওয়া যেতে পারে। অর্থাৎ নিয়মিত পরিমিত পরিমাণে কাঠবাদাম খাওয়ার অভ্যাস করলে শরীর যেমন ভেতর থেকে সুস্থ থাকবে তেমনি আয়ুষ্কালও বাড়তে পারে।

সূত্র : আনন্দবাজার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাঠবাদামের রয়েছে নানা উপকারিতা

Update Time : ০৭:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫