Bogura Sherpur Online News Paper

বিনোদন

আজ বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী আজ শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় বগুড়ার ফুলবাড়ি হাট এলাকায় একটি ফার্মাসিউটিক্যাল আয়োজিত পারিবারিক গেট-টুগেদার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবণী নিজেই।

শ্রাবণী বলেন,‘ এর আগে আরো বেশ কয়েকবার আমার বগুড়ায় স্টেজ শোতে গান গাইবার সুযোগ হয়েছিলো। আগের স্টেজ শোগুলোর অভিজ্ঞতা বেশ ভালোলাগার ছিলো। আগামীকালকের আয়োজনটি আশা করছি অনেক গুছানো, পরিপাটি হবে। আমিও চেষ্টা করবো আয়োজকদের গানে গানে মুগ্ধ করতে। শোতে আমার নিজের ভালোলাগার গানতো গাইবোই। সেইসাথে গাইবো অনুরোধেরও গান। ধন্যবাদ আয়োজকদের আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য।’

রংপুরের মেয়ে শ্রাবণী সায়ন্তনীর পেশাগতভাবে গানের ভুবনে পথচলা ২০১৭ সালে সেরাকন্ঠ’তে অংশগ্রহনের মধ্যদিয়ে। তার প্রকাশিত প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলোরে’। এরপর থেকে পড়াশুনার পাশাপাশি গানে গানেই গানের ভুবনে শ্রাবণীর এগিয়ে চলা। পড়ছেন গান নিয়ে বিশ্বভারতী’তে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে। শ্রাবণী এরইমধ্যে তার কন্ঠটিকে সিগনেচার ভয়েজ হিসেবে প্রায় প্রতিষ্ঠিতই করে ফেলেছেন। তার গান শুনলেই বুঝা যায় যে এটা শ্রাবণী সায়ন্তনীর গান। সেরাকন্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহনের পরপরই শ্রাবণীর প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলোরে’ প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন বাবু, সুর সঙ্গীত করেছিলেন হৃদয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us