শেরপুর নিউজ ডেস্কঃ
সরকারের ভেতরের একটি শক্তি গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টি এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না। তিনি বলেন, ১০ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না।
সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এ ছাড়া কোনো বিকল্প নেই।’
মির্জা ফখরুল আরও বলেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্যনতুন দাবি তুলছে। যার সঙ্গে দেশের মানুষই পরিচিত নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছে, বেশ জোরেশোরেই হুমকি দিচ্ছে। তিনি বলেন, বসে নেই কেউ। যারা ফায়দা নিতে চায়, তারা বিভিন্নভাবে কাজ করছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। ৩১ দফাতেই সংস্কারের সবকিছু আছে। সংস্কার করার জন্য সব রকম সহযোগিতা করেছি। সরকারকে সহযোগিতা করেছি।’
এক বছরে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যেদিকে তাকাই, দেখি, বেশির ভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি আর দুর্নীতি। যে পরিবর্তন আসার কথা ছিল, তা আসেনি। আরও দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক নেতারাও জড়িত হয়ে গেছে। আজকে বাংলাদেশকে বাঁচাতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘যারা ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধে অপকর্ম করেছে, তারাই আজকে বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি জিতে গেছি, তাহলে বিরাট ভুল হবে।’


Users Today : 80
Users Yesterday : 133
Users Last 7 days : 902
Users Last 30 days : 4955
Users This Month : 342
Users This Year : 13829
Total Users : 535149
Views Today : 140
Views Yesterday : 191
Views Last 7 days : 1447
Views Last 30 days : 7566
Views This Month : 531
Views This Year : 22414
Total views : 812529
Who's Online : 1