০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপী মামলায় ইফতেখার মুনিম নোবেল (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ থানার পুলিশ বগুড়া শহরের মালগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো: শাহীনুজ্জামান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার ৩ মামলায় পুলিশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এফ.কে.এম ইফতেখার মুনিম নোবেল (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।

নোবেল মহাস্থানের মেসার্স এসকে ট্রেডার্সের স্বত্বাধিকারী ও শহরের মালগ্রাম প্রাইমারী স্কুল লেনের মৃত আব্দুস সবুরের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল শহরের মালগ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার ম্যানেজার তৌহিদ রেজা জানান,২০১০ সালে ঋণ গ্রহণকারী নোবেল প্রায় ৭ কোটি টাকা ঋণ খেলাপী হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার আসামি হিসাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

Update Time : ০৭:১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫