০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার ধুনটে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সুজন আহমেদ (৩০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল জামতলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন জেলার সারিয়াকান্দি উপজেলার ইছামারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় মোবাইল অপারেটর কম্পানি বাংলালিংকের একজন সিম বিক্রেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে সুজন মোটরসাইকেলযোগে ধুনটে যাচ্ছিলেন। যাত্রাকালে চিকাশী ইউনিয়নের জোড়শিমুল এলাকার জামতলা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালক ও সহায়ককেও আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Update Time : ০৭:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫