০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ফ্যাটি লিভার থেকে হতে পারে সিরোসিস

শেরপুর নিউজ ডেস্ক :
লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমার ফলেই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। লিভারে কিছু চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু লিভারে ফ্যাট জমতে জমতে যদি তা ৫-১০% এর বেশি হয়ে যায়, তাহলে তা আরো গুরুতর লিভারের রোগের কারণ হতে পারে।

অ্যালকোহল সেবনে ফ্যাটি লিভারে ঝুঁকি বাড়ে নিঃসন্দেহে।

কিন্তু দেখে গেছে, অ্যালকোহল ছুঁয়েও দেখেন না, এমন মানুষেরও ফ্যাটি লিভার হয়। এর পেছনে কারণ একাধিক। যেমন, স্থূলতা, খারাপ খাদ্যাভ্যাস, বসে বসে কাজ, শারীরিক কসরত না-করা, ডায়াবেটিসের মতো সমস্যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, সেই সঙ্গে ফ্যাটি লিভারেরও।
ফ্যাটি লিভার থেকে আর কী কী রোগ হয়

ফ্যাটি লিভারের সমস্যা বাড়াবাড়ি পর্যায় গেলে ফাইব্রোসিস, সিরোসিস, লিভার ফেইলিওর ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

তবে কারো ফ্যাটি লিভার যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে, তাহলে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই আবার ভালো পরিস্থিতিতে ফেরা সম্ভব।

ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি সম্ভব?

জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সব চিকিৎসকরাই পুষ্টিকর খাদ্যাভ্যাসকে অগ্রাধিকার দিচ্ছেন এই বিষয়ে। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলতে হবে।

এ ছাড়া শাক-সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রাখতে হবে খাবার তালিকায়।
এ ছাড়া ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। সুস্থ বিপাকক্রিয়া বজায় রাখার জন্য দৈনন্দিন রুটিনে ব্যায়াম রাখতেই হবে। সপ্তাহে ১৫০ মিনিটের মতো অ্যারোবিকস করা আবশ্যক। ওজন নিয়ন্ত্রণ করলে লিভারে চর্বি জমা আটকানো যেতে পারে।

তবে চিকিৎসকদের পরামর্শ, দ্রুত ওজন কমানো ভালোর চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। আর সবার আগে ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। এ ছাড়া পর্যাপ্ত পানি খেতে হবে লিভারের কার্যকারিতা বজায় রাখতে। এই ধরনের স্বাস্থ্যবিধির মাধ্যমে ফ্যাটি লিভার থেকে সেরে ওঠা যেতে পারে।

জীবনশৈলী ও ডায়েটে এই কয়েকটি পরিবর্তন আনলেই তিন মাসের মধ্যেই গ্রেড ১ ফ্যাটি লিভার থেকে সেরে ওঠা সম্ভব। গ্রেড টু হলে নিয়ম আরো কড়া হবে, প্রয়োজনে ওষুধপত্র লাগতে পারে। তবে সমস্যা যদি তারও বেশি হয়, তাহলে একনিষ্ঠভাবে চিকিৎসকের পরামর্শ মেনে চলতেই হবে।

সূত্র : এবিপি লাইভ

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফ্যাটি লিভার থেকে হতে পারে সিরোসিস

Update Time : ০৬:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫