০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শেরপুরে গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুরে একের পর এক গরু চুরির ঘটনায় ঘটায় আতঙ্কিত হয়ে পড়ছে গরু কৃষক ও খামারিরা । গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার ৩টি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি (টাওয়ার) গ্রামের আফছার আলীর ছেলে ফেরদৌসের (৩০) গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামের কৃষক ফেরদৌস প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা ও গরুগুলো নেই। পরবর্তিতে অনেক খোঁজাখুজি করেও গরু খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে ৬টি গরুর দাম ৭/৮ লাখ টাকা। উল্লেখ্য গত ১৭ আগস্ট রবিবার দিবাগত রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রাম থেকে ২টি গরু ও ২৩ আগস্ট শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রাম থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটে। এভাবে একের পর এক কৃষকের গরু চুরির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ফেরদৌসের চাচা শাহ জামাল জানান, ৩টি গাভী ও ৩টি বাছুর চুরি হওয়ায় সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই গরুগুলো লালন-পালন করে দুধ বিক্রির টাকা দিয়ে সে তার পরিবারের ভরণপাষণ করতো। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গরু চুরির বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, এই চক্রটিকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী সিল্কের গৌরব ফেরাতে সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে-পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

শেরপুরে গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

Update Time : ০৬:০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫