০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় অস্ত্র আইনে নান্টু মিয়ার ২১ বছরের সশ্রম কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:

অবৈধভাবে পিস্তল ও গুলি রাখার দায়ে অভিযুক্ত আসামি নান্টু মিয়া (৪২)কে পৃথক ধারায় মেয়াদি কারাদণ্ডাদেশ হয়েছে। রায়ে বগুড়া শহরতলীর (শাজাহানপুর উপজেলা) ফুলতলার মৃত শুকুর আলী খোকার ছেলে আসামি নান্টু মিয়াকে আগ্নেয়াস্ত্র পিস্তল রাখার দায়ে ২১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ম্যাগজিন ও গুলি রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

উভয় সাজা একত্রে চলবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে। বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং- ৩ এর বিচারক দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোঃ আবু হানিফ রোববার (২৪ আগস্ট) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, র‌্যাব ১২ বগুড়ার নায়েক সুবেদার জেসিও আকবর আলী গোপন সুত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় র‌্যাব সদস্যদের নিয়ে গত ২০১৫ সালের ১ জুন ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলায় নান্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ১টি পিস্তল ৩০ রাউন্ড কার্তুজসহ আটক করে। গ্রেফতারকৃত নান্টু মিয়ার শয়ন ঘরে তল্লাসি করে আরও ২ টি পিস্তল, ১১ রাউন্ড কার্তুজ, ৩টি চাপাতি ও চায়নিজ কুড়াল, ২টি ক্রিজ, ২টি ছোড়া, ২টি দা ও একটি মেগগাইভার ছোড়া উদ্ধারসহ জব্দ তালিকামূলে জব্দ করেন।

এ ব্যাপারে র‌্যাব ১২ বগুড়ার তৎকালীন নায়েক সুবেদার জেসিও আকবর আলী বাদি হয়ে শাজাহানপুর থানায় আসামি নান্টু ও জব্দকৃত আলমত থানায় সোপর্দ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. এম এ কে ফজলুল হক এবং আসামি পক্ষে এড. শেখ মোঃ রেজাউর রহমান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় অস্ত্র আইনে নান্টু মিয়ার ২১ বছরের সশ্রম কারাদণ্ড

Update Time : ০৭:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫