০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেরপুর- ছাতিয়ানী আঞ্চলিক সড়কটি ভাঙনের কবলে পড়েছে

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের পূর্ব ও মধ্য অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষের ছাতিয়ানী-শেরপুর একমাত্র যোগাযোগ সড়কটি ভাঙনের কবলে পড়েছে। সড়কের দু’পাশে পুকুর থাকায় টানা বৃষ্টিতে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে সড়কের দুই প্রান্তে মাটি ধসে পড়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত সংস্কার না হলে সড়কটি ভেঙে পড়বে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম। ফলে উপজেলা সদরে যেতে ৩ কিলোমিটারের পথ ১১ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়বেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা চান মিয়া বলেন, ‘এই রাস্তাটাই আমাদের একমাত্র ভরসা। বাজারে যাওয়া, স্কুলে বাচ্চাদের আনা-নেওয়া—সবকিছুর জন্যই এই সড়ক ব্যবহার করি। কয়েকদিনের বৃষ্টিতে পাড়ের মাটি ধসে পড়ছে। রাস্তায় ফাটলও দেখা দিয়েছে। রাস্তাটি যদি ভেঙে যায়, তাহলে আমাদের গ্রাম উপজেলা সদরে প্রায় ১১ কিলোমিটার ঘুরে যেতে হবে।

খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, ‘আমি সড়কটি দেখেছি, খুব খারাপ অবস্থায় আছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি ওপরমহলকে জানানো হবে এবং দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর- ছাতিয়ানী আঞ্চলিক সড়কটি ভাঙনের কবলে পড়েছে

Update Time : ০৭:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫