০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদসহ নানা অপরাধে ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় শহরের চকসুত্রাপুরে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়া শহরের চকসুত্রাপুরস্থ ঢাকা বেকারির কারখানায় নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ ও পুনরায় ব্যবহার, খাদ্যে স্যাকারিন ও এমোনিয়ার ব্যবহার, ডালডার সাথে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি, উৎপাদিত পণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়া এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি।

এমন গোপন সংবাদেরভিত্তিতে বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসব অপরাধের সত্যতা পাওয়া যায়। পরে এসব অপরাধে দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫