০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ধুনটে নিখোঁজের ২ ঘণ্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে নিখোঁজের দুই ঘণ্টার পর বাঙালি নদী থেকে আরমিনা খাতুন (৫) নামে এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে বাঙালি নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আরমিনা জয়শিং গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়শিং গ্রামে আরমিনা খাতুনের বসতবাড়ির পাশ দিয়ে বহমান বাঙালি নদী। আজ বুধবার সকাল ১১টায় আরমিনা বাড়ির আঙ্গিনায় একাই খেলাধূলা করছিল। এ সময় পরিবারের লোকজন গৃহস্থলি কাজের জন্য বাড়ির বাইরে অবস্থান করেন। আরমিনা খেলাধূলার এক পর্যায়ে অসাবধানতাবসত বাড়ির আঙ্গিনা থেকে নদীতে পড়ে যায়।

তারপর পরিবারের লোকজন আরমিনাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। এসময় আরমিনাদের বাড়ি থেকে ৫শ’ মিটার ভাটিতে জয়শিং ঘাট এলাকায় আরমিনার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক কৃষক। তখন ওই কৃষক আরমিনার ভাসমান মৃতদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনী প্রক্রিয়া শেষে আরমিনা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে নিখোঁজের ২ ঘণ্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

Update Time : ০৬:১৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫