শেরপুর নিউজ ডেস্ক :
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র সমাধান নির্বাচন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, ‘সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক—এটাই প্রত্যাশা।’


Users Today : 70
Users Yesterday : 133
Users Last 7 days : 892
Users Last 30 days : 4945
Users This Month : 332
Users This Year : 13819
Total Users : 535139
Views Today : 125
Views Yesterday : 191
Views Last 7 days : 1432
Views Last 30 days : 7551
Views This Month : 516
Views This Year : 22399
Total views : 812514
Who's Online : 1