১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সোনাতলায় আসামিকে নির্যাতনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সোনাতলা থানার মামলার আসামি সাইদুর রহমান তুষ্টিকে মারপিটে জখমসহ নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতকে জানাতে পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক শারমিন খাতুন গত ১৪ আগস্ট এই আদেশ দেন।

জানা গেছে, সোনাতলা উপজেলার আগুনা তাইর (মাস্টারপাড়া) গ্রামের সারোয়ার হোসেনের ছেলে সাইদুল রহমান তুষ্টিকে আদালতে বিচারাধীন সোনাতলা থানার একটি মামলায় ওয়ারেন্টমূলে দুই সিভিল ড্রেস পরা এবং পুলিশের পোশাক পরা তিন পুলিশ সদস্য গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ি করে মারপিট করতে করতে থানায় নিয়ে আসে।

থানায় আনার পর ডিউটি অফিসার এএসআই মিজান ওই আসামিকে দেখতে পেয়ে তিনিসহ তিন পুলিশ সদস্য থানার বারান্দায় এলোপাথারি মারপিট করেন। মারপিটের এক পর্যায়ে সিভিল ড্রেসের এক পুলিশ সদস্য হকিস্টিক দিয়ে মারপিট করেন। আসামি মারপিটের এক পর্যায়ে মাটিতে পরলে এএসআই মিজান পায়ের জুতা দিয়ে গলার বাম পাশে সজরে লাথি মারে।

পরে তাকে আদালতে আনার পর বিচারক আসামির বক্তব্য শোনার পর অভিযোগকারীর অভিযোগ ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ১৫’ ধারায় শাস্তিযোগ্য অপরাধ আওতাভুক্ত হওয়ায় বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন খাতুন অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন।

সেই সাথে অভিযোগকারী আসামি সাইদুর রহমান তুষ্টির প্রদানকৃত বিবৃতির একটি কপি পুলিশ সুপারকে প্রেরণের সিদ্ধান্তসহ বর্ণিত বিয়য়ে একটি মামলা করার নির্দেশ দিয়ে ওই আদেশ দেন। সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মারপিটের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

সোনাতলায় আসামিকে নির্যাতনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করতে এসপিকে নির্দেশ আদালতের

Update Time : ০৮:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫