০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরের ছোটকুমিড়ায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ৬টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। কড়া নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্য দিয়ে রোববার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত একে একে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।

প্রতিটি গ্রেনেড নিস্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। ৬টির মধ্যে তিনটি গ্রেনেড নিস্ক্রিয় করার সময় আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং গ্রেনেডের ভেতরে থাকা ভারি বস্তু আশপাশের টিনের চালে ছড়িয়ে পড়ার শব্দও শোনা যায়।

সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন। প্রথমেই তারা গ্রামবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। এরপর সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে প্রথম গ্রেনেড নিস্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দ হয়। এরপর ৩৫ মিনিটের মধ্যে একে একে আরও ৫টি গ্রেনেড নিস্ক্রিয় করা হয়। তৃতীয় থেকে ৬ষ্ঠ গ্রেনেড নিস্ক্রিয় করার সময় বিকট শব্দের পাশাপাশি আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির সেনাবাহিনীকে উদ্ধৃত করে বলছেন, উদ্ধার করা পরিত্যক্ত গ্রেনেডগুলো অনেক পুরোনো। তবে সেগুলো সেখানে কীভাবে এলো সে ব্যাপারে তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাননি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

Update Time : ০৬:৫৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫