১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন হলে প্রতিটি গ্রামে উন্নয়নের ধারা পৌঁছে যাবে-হারেজ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ মহিলাদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট রবিবার উপজেলার বনমরিচা এলাকায় মহিপুর, কলোনী গিলাবাড়ী গ্রামের গ্রামীণ দুঃস্থ মহিলা ও অসহায় মহিলাদের নিয়ে সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান হারেজ। তিনি বলেন, “গ্রামীণ নারীদের শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অগ্রগতির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের প্রতিটি গ্রামে উন্নয়নের ধারা পৌঁছে যাবে।”
এ সময় স্থানীয় নেত্রী পিয়ারা বেগম, আলী আজম, নুর আলম, গোলাম রসুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন হলে প্রতিটি গ্রামে উন্নয়নের ধারা পৌঁছে যাবে-হারেজ

Update Time : ০৬:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫