০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে অতিরিক্ত দামে সার বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ১২ বস্তা সার জব্দ করা হয়।

রবিবার (১৭ আগস্ট) উপজেলার আরিয়া ইউনিয়নে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

সরকারি দামে এক বস্তা টিএসপি সারের দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কৃষকদের কাছ থেকে ৪০০ শত টাকা বেশি নিয়ে মেসার্স নূর কৃষি ভান্ডারের মালিক প্রতি বস্তা বিক্রি করছিলেন ১ হাজার ৭৫০ টাকায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান চলবে।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজা প্রসিকিউশন দেন। এছাড়া কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন শাওন ও পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে অতিরিক্ত দামে সার বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৬:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫