১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বগুড়ায় চেক প্রত্যাখানের মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:
ইসলামী ব্যাংক পিএলসি থেকে ঋণ নিয়ে পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখানের মামলার রায়ে অভিযুক্ত ঋণগ্রহীতা শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর খেরুয়াপাড়ার টিবি ব্রিকস’র প্রোপ্রাইটর মোসয়েব হোসেন আকন্দের এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ এবং ১৮ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি শিবগঞ্জের ভবানীপুরের মৃত রেজাউল করিমের ছেলে। রোববার (১৭ আগস্ট) বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মো. আহসান হাবিব এই মামলার রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি পলাতক এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।

উল্লেখ্য, শিবগঞ্জের জগন্নাথপুর খেরুয়া টিবি ব্রিকস’র প্রোপাইটর সাজাপ্রাপ্ত আসামি মোসয়েব হোসেন আকন্দ তার ব্যবসার জন্য ইসলামী ব্যাংক পিএলসি সোনাতলা শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ব্যাংক ঋণের ১৮ লাখ টাকা পরিশোধের জন্য তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাবের ওই মূল্যমানের একটি চেক ব্যাংকে প্রদান করেন। চেকটি নগদ অর্থায়নের জন্য জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখান হয়। লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষে সিনিয়র অফিসার মো. শাহনেওয়াজ বাদি হয়ে ব্যবসায়ী মোসায়েব হেসেন আকন্দকে আসামি করে এই মামলা দায়ের করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

বগুড়ায় চেক প্রত্যাখানের মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

Update Time : ০৫:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫