শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ ৫৪ বছরের নির্বাচনী কলঙ্ক মুক্ত হবে। কারণ, ৫৪ বছরে এ দেশে যত নির্বাচন হয়েছে, সব নির্বাচনই কোনো না কোনোভাবে বিতর্কিত। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোনো বিতর্ক থাকবে না। নতুন করে সৃষ্টি হবে না কোনো ফ্যাসিবাদের। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আবারও আওয়ামী ফ্যাসিজমের সৃষ্টি হবে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তাহের আরও বলেন, একটি দল নির্বাচনে বিজয়ী হবে এমনটি মনে করছে। তাদের এ গ্যারান্টি কে দিয়েছে? তারা আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়; কিন্তু তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না।
আগামী নির্বাচনে জোট গঠনের ইঙ্গিত দিয়ে ডা. তাহের বলেন, জামায়াত এখন জনমত জরিপে অনেক এগিয়ে। তার সঙ্গে বিভিন্ন ইসলামিক দল ও এনসিপি এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে অন্য একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা প্রতিনিয়ত কমছে। আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট আগামী দিনে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. আবদুর রহিম, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার ও জামায়াত নেতা মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।



Users Today : 80
Users Yesterday : 133
Users Last 7 days : 902
Users Last 30 days : 4955
Users This Month : 342
Users This Year : 13829
Total Users : 535149
Views Today : 141
Views Yesterday : 191
Views Last 7 days : 1448
Views Last 30 days : 7567
Views This Month : 532
Views This Year : 22415
Total views : 812530
Who's Online : 1