শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খেজুরতলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, মোনায়েম হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান পলাশ ও মোস্তাফিজার রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুন নুর সরকার জিন্নাহ, উপজেলা যুবদলের আহব্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব নূরুল ইসলাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার মোহাম্মদ কলিংন্স, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, মহিলা নেত্রী সুইটি আক্তার মিষ্টি, শাহনাজ পারভীন, লায়লা খাতুন, আফরোজা আক্তার দিনা প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তার নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ঐক্য, দেশের উন্নতি ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করে বিকেল বাজার মসজিদের ইমাম রুহুল আমিন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























