০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুরে সহস্রাধিক পরিবারের পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পশ্চিমপাড়া, রহমতপুর ও রহমতপুর পূর্বপাড়া এলাকার প্রায় সহস্রাধিক পরিবার দীর্ঘ চার মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

পানি নিস্কাশনের দাবিতে এলাকাবাসী হাঁটুপানিতে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বর্ষা মৌসুমের শুরু থেকেই রাস্তাঘাট, এমনকি অনেকের ঘরবাড়িও পানিতে তলিয়ে আছে। টিউবওয়েল, রান্নাঘরসহ দৈনন্দিন প্রয়োজনীয় স্থান ডুবে থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪ টায় রহমতপুর গ্রামের সর্বন্তরের মানুষ হাঁটুপানিতে নেমে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয়ব্যাক্তি আলতাফ হোসেন, জালাল উদ্দিন, সানোয়ার হোসেন, আফরোজাসহ অনেকে অভিযোগ করে বলেন পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার শুরু থেকে সব রাস্তাঘাট, বাসাবাড়ি ও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে।

এতে শিশুদের স্কুল যাতায়াতে সমস্যা, মসজিদে নামাজ আদায়ে বাধা, এছাড়াও অসুস্থ রোগীদেরও সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এর আগে গত ১০ আগস্ট শেরুয়া বটতলা পূর্বপাড়ায় একই দাবিতে গ্রামবাসী মানববন্ধন করে।
দেখা যায় শেরপুর শহর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরুয়া বটতলা পূর্বপাড়ার ৫ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা পানির নিচে ডুবে আছে। শহরতলী হলেও এখানকার মানুষ গ্রামাঞ্চলের চেয়েও অবহেলিত।

স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। প্রতিদিন শুকনা কাপড় পরে বের হলেও হাঁটুপানির কারণে তা ভিজে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়, এমনকি অনেকের ঘরে পানি ঢুকে পড়ে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, এবার বেশি বৃষ্টিপাত হয়েছে। পানি নিস্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ জরুরি। আমরা ইতিমধ্যে জরিপ করেছি, দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সহস্রাধিক পরিবারের পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন

Update Time : ০৭:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫