০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় অবৈধভাবে মজুত করা তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা

বগুড়ায় অবৈধভাবে মজুদ করা পেট্রোল ও অকটেন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে খোলা বাজারে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে আসছিল। অভিযানে সেখানে প্রায় ২০০ লিটার জ্বালানি তেলের সন্ধান মেলে।

প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার ২০০ টাকা দরে তেল বিক্রি করছিল। যা হাতেনাতে শনাক্ত করেন কর্মকর্তারা। এছাড়া দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বা ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, অনুমোদনহীন মজুত ও অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় অবৈধভাবে মজুত করা তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা

Update Time : ০৭:১৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬