বগুড়ার শিবগঞ্জের আকবর আলী (৬২) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ছাতড়া গ্রামের বাসিন্দা। পরিবারের লোকজন জানান আকবর আলী বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় মাঠে ধানক্ষেত দেখতে যান।
কিন্তু বেলা ১টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখতে পান তিনি মৃত্যুবরণ করে ধান ক্ষেতে পড়ে আছেন। এদিকে সকাল থেকে এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছিল। পরিবারের ধারণা বৃষ্টির মধ্য বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























