০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শেরপুরে কুপিয়ে ছাগল হত্যা নারী-শিশুকে হত্যার হুমকি

শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার শেরপুরে এক শিক্ষক পরিবারের পালিত ছাগল দা দিয়ে কুপিয়ে দুই ভাগ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি সজিব হাসানের (৩০) বিরুদ্ধে। শুধু তাই নয়, তার স্ত্রী ও পাঁচ বছরের শিশুকেও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। অভিযুক্ত সজিব হাসান উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের মৃত আব্দুর রহমান বাটুর ছেলে।

ভুক্তভোগী আল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগলকে ঘাস খাওয়ার জন্য বাঙালি নদীর চরে ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে স্ত্রী ও শিশু মেয়ে মেহজাবিন মানহা ছাগল আনতে গেলে একই গ্রামের সজিব হাসান হাতে ধারালো রামদা নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করায় সজিব ক্ষিপ্ত হয়ে একটি খাসি ছাগলের ঘাড়ে দা দিয়ে কোপ মেরে দুই ভাগ করে হত্যা করে, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। পরে তার স্ত্রী-সন্তানকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা দৌড়ে বাড়িতে আশ্রয় নেন। এ সময় অন্য দুইটি ছাগলকেও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এই ঘটনায় শিক্ষক আল মাহমুদ শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মইনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে পর্নোগ্রাফি আইনে মামলায় ২ কিশোর- কিশোরী গ্রেপ্তার

শেরপুরে কুপিয়ে ছাগল হত্যা নারী-শিশুকে হত্যার হুমকি

Update Time : ০৬:২৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫