০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ার ফুয়াদ যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে কানাডায় যাচ্ছে

শেরপুর নিউজ ডেস্ক :

যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে কানাডা যাচ্ছে বগুড়ার কিশোর ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ। ফুয়াদ বিকেএসপির ছাত্র এবং বগুড়া শহরের সবুজবাগ এলাকার সহকারি অধ্যাপক আমিনুর রহমান কোয়েল’র ছোট ছেলে। আগামী ১৭ থেকে ২৭ আগষ্ট কানাডার উইনিপেগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ফুয়াদ লাল সবুজ জার্সি পরে কানাডার উইনিপেগে অংশ নিতে যাওয়ার দেশের উদীয়মান আরচার ফুয়াদ বিকেএসপি’র ৮ম শ্রেণীতে অধ্যায়নরত ক্যাডেট। বগুড়ার প্রতিভাবান তীরন্দাজ ফুয়াদ ২০২৫ সালে ৭ম জাতীয় জুনিয়র আর্চারী চ্যাম্পিয়ানশীপে এককভাবে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে তারুণ্যের উৎসবে এককভাবে সিলভার, ২০২৩ সালে ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপে টিম ব্রোঞ্জ ও ২০২৪ সালে ওপেন র‌্যাংকিংয়ে এককভাবে স্বর্ণ পদক লাভ করে।

যুব বিশ্বকাপের ১৯তম এই আসরে লাল সবুজের অন্যান্য সদস্যরা হলেন অলিম্পীয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ ষ্টেজ-২ তে স্বর্ণ পদক জয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়।

বাংলাদেশ দল আর্চারীর জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও বিকেএসপি’র হেড কোচ নুরে আলমের তত্বাবধানে গত ২ মাস যাবৎ কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশের পক্ষে অনূর্ধ্ব-২১ বিভাগে ৫ জন ও অনুর্ধ-১৮ বিভাগে ৪ জন আর্চার অংশ গ্রহণ করবে বলে বাংলাদেশ আর্চারী ফেডারেশন সূত্রে জানা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

বগুড়ার ফুয়াদ যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে কানাডায় যাচ্ছে

Update Time : ০৬:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫