০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে উজানের ঢলের পানিতে ১২ গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের অন্তত ১২ গ্রামের ফসলি জমি উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে। চলতি মাসের শুরু থেকে জমিগুলো জলাবদ্ধ হয়ে রয়েছে। পানির কারণে অধিকাংশ ধানের চারা পচে গেছে। এতে স্থানীয় কয়েক শ কৃষক পরিবার দুশ্চিন্তায় পড়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিশালপুর ইউনিয়নের ৩০০ একর জমি নিমজ্জিত হয়েছে। এতে কৃষকের উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করছে না তারা। তবে ভুক্তভোগী কৃষকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের দাবি, প্রায় ১ হাজার ২০০ একর রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এতে ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

জানা যায়, বিশালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠগুলোতে থইথই করছে পানি। তলিয়ে আছে রোপা আমনের চারা। স্থানীয় কৃষকেরা জানান, এই ইউনিয়নের পাঁচদেউলী, কচুয়াপাড়া, সাতবাড়িয়া, ঘোলঘরিয়া, মুকুন্দপুর, সিংড়াপাড়া, শাহনগর, সগুনিয়া, বেওড়াপাড়া, চাটাইল, সিরাজনগর, হাঁসাগাড়ি, দোয়ালসারা, দুবলাইসহ অন্তত ২০টি গ্রামের কৃষকের জমি তলিয়ে গেছে। এর পরিমাণ কমপক্ষে ১ হাজার ২০০ একর। এসব এলাকার প্রায় ৪০ শতাংশ জমিতে রোপা আমনের চারা লাগানো হয়েছিল। এতে তাঁরা একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে নতুন লাগানোর চারার সংকটের আশঙ্কা করছেন।

কচুয়াপড়া গ্রামের রাকিবুল ইসলাম বলেন, আমি চার বিঘা জমিতে ধানের চারা রোপণ করেছিলাম। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা। পানি নেমে গেলে নতুন করে চারা সংগ্রহ করা কঠিন হয়ে যাবে।’

স্থানীয়রা জানান, এই এলাকার পানি সিমলা, নাওডারা, রানীর জাঙ্গাল, ভাদাই ও খাড়ি খালের এবং ভদ্রাবতী নদীর মাধ্যমে চলন বিলে চলে যায়। কিন্তু স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে এগুলোর নাব্যতা কমে গেছে এবং অনেক অঞ্চলে দখল হয়ে গেছে। এ জন্য পানি নিষ্কাশন হতে পারছে না। আবার অপরিকল্পিতভাবে খালগুলোর ওপর বিএডিসির অর্থায়নে বিভিন্ন স্থানে সেতু নির্মাণ করা হয়েছে। সেতুগুলো প্রয়োজনের তুলনায় সংকুচিত ও নিচু। ফলে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সগুনিয়া এলাকায় ভদ্রাবতী নদীর ওপর নির্মিত স্লুইসগেট সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছে বলে জানিয়েছেন কৃষকেরা।

বগুড়া ও নাটোর জেলাকে বিভক্ত করেছে এই ভদ্রাবতী নদী। এর গড় প্রস্থ প্রায় ৬০ ফুট। এক দশক আগে নদীর দুই দিকে সংকুচিত করে সগুনিয়া স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। তখন থেকেই জলাবদ্ধতা প্রকট হয়েছে।

সগুনিয়া গ্রামের মঞ্জুরুল আলম বলেন, ‘এই স্লুইসগেটের কারণে পানি চলন বিলে যেতে পারে না। গত বছর স্থানীয় চেয়ারম্যান সবগুলো গেট খুলে ফেলেছেন। তাতেও সমস্যা সমাধান হয়নি। এবারে আমার আবাদি জমি ও বসত বাড়ি তলিয়ে গেছে।’

এ বিষয়ে শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, ‘রোপা আমনে জন্য এখনো ২০ দিন সময় আছে। আশা করি, কৃষকেরা নতুন করে চারা উৎপাদন করতে পারবেন। এতে ফসলের উৎপাদন ব্যাহত হবে না।’

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, অবৈধ দখলদার ও যাদের কারণে খাল সংকুচিত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত খালে নাব্যতা বৃদ্ধি ও জল নিষ্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে কৃষকদের ক্ষতি রোধ করা যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

শেরপুরে উজানের ঢলের পানিতে ১২ গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে

Update Time : ০৭:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫