০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

এবারের আসরে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও তানজিদ হাসান তামিম ছাড়া প্রায় সবাই মাঠে নামার সুযোগ পান। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন নাহিদ, এবং পারফরম্যান্সের দিক থেকেও ছিলেন সবার চেয়ে এগিয়ে। তার দল পেশোয়ার জালমিও শিরোপা জিতেছে।

পুরো টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিলেন এই তরুণ পেসার। মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন। পাশাপাশি তার ইকোনমি রেটও ছিল দারুণ—৫.৪৪।

লিগ পর্বে ভালো করার পর জাতীয় দলের দায়িত্ব থাকায় তাকে দেশে ফিরতে হয়েছিল। তবে ফাইনালে খেলার জন্য পেশোয়ার জালমির অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পান তিনি।

ফাইনাল ম্যাচেও নিজের সামর্থ্য দেখান নাহিদ। শূন্য রানে গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে ম্যাচে দারুণ সূচনা এনে দেন তিনি। সেই ম্যাচে সর্বোচ্চ ১৫টি ডট বল করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

উইজডেন তাদের মূল্যায়নে জানিয়েছে, অল্প সময়েই নিজের গতি ও ধারাবাহিকতা দিয়ে নজর কাড়তে সক্ষম হয়েছেন নাহিদ, যা ভবিষ্যতে তাকে বড় মঞ্চে আরও সম্ভাবনাময় করে তুলবে।

এই একাদশের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে, যিনি ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়াও দলে জায়গা পেয়েছেন কুশল মেন্ডিস, অ্যারন হার্ডি এবং শাদাব খানের মতো পারফরমাররা।

একনজরে উইজডেনের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ (পিএসএল ২০২৬)

বাবর আজম (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস (উইকেটকিপার), শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

Update Time : ০৬:৪৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬