০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বগুড়ার এক যুবকের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ছাতিরচর করচবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বনান্ত আট বন্ধু নিয়ে নিকলী হাওরে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে যান। এ সময় হঠাৎ বনান্ত পানিতে ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বনান্তের খালাতো ভাই আলিফ জানান, বনান্ত সাঁতার জানে না। সবাই কোমরসমান পানিতে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বনান্ত পানিতে ডুবে যাচ্ছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই।

আলিফ আরও জানান, তারা নৌকার মাঝিকে ডাকেন, কিন্তু মাঝি কাছে পৌঁছানোর আগেই বনান্ত ডুবে যায়। পরে মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ মিয়া তাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বগুড়ার এক যুবকের মৃত্যু

Update Time : ০৬:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫